Monday, October 21, 2024

কাঠের পুতুল মাঠির পুতুল (পর্ব ১)

২০১৫ নবেম্বর ২৭ 
ঢাকা মোহাম্মদপুর নগরের সকাল ৯ ঘটিকা
.
তখনও নগরী জমজমা হয়ে ওঠেছে,
এক গল্লির মোড় থেকে আঁকাবাঁকা সাপের মতো লম্বা এক রাস্তা ধরে মানুষ বেরিয়ে পড়েছে যার যার কর্মস্থলে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ও বড় তাড়াহুড়ো। তাদের মধ্যে আমিও একজন।

১৫ মিনিট ফ্লাসব্যাক

আমার নাম টুপুর,
বাবা এই নগরীর একজন সম্মানিত মানুষ,তিনি দর্জির কাজ করেন। মা গানের শিক্ষক। আমরা চার ভাই আর এক বোন।বোন? আমি। সবার ছোট। আমরা সবাই পড়ালেখা করি। দু ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তারা টিউশনি করে, মাঝে মাঝে বন্ধ পেলে আসে মাঝে মধ্যে টিউশনির টাকায় আমার জন্য উপহার আনে। আমি ক্লাস নাইনে পড়ি আমার বড় সে পড়ে ইন্টারে।

এই হলো আমাদের সাদামাটা পরিবার। আমি প্রতিদিন ছোটো ভাইয়ের সাথেই স্কুলে যাই,সে আমাকে স্কুলে দিয়ে কলেজে চলে যায়।আজ তার অনেক জ্বর তাই সে কলেজে যায় নি। এবার বলি তার সম্পর্কে - সে খুব সাদা মাঠা স্বভাবের,  তার মাথায় আসলে কি যে চলে তা কেউ বুঝে উঠতে পারে না। তার কিছু সিক্রট আমার জানা আছে আর কেউ জানে না। এই যেমন সে খুব সহজেই হ্যাক করে নিতে পারে তা সে কি হ্যাক করে আমি জানি না! আর এগুলো বুঝিয়া না, সে আমাকে অবশ্য বুঝানোর চেষ্টা করে সবকিছু আমার মাথার উপর দিয়ে যায়।

আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, রোদেলা সকাল, আমার মন কারাপ ভাই ও নেই সাথে, সামনের নিরব গলিটা পার হলেই রাস্তার মোড় ওখানে রিক্সা মেলে সেখানেই তাড়াতাড়ি করে হেঁঠে যাচ্ছি। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন ডাক দিলো, এই যে আপু ....শুনছেন....


কাঠের পুতুল মাঠির পুতুল (পর্ব ১)

২০১৫ নবেম্বর ২৭  ঢাকা মোহাম্মদপুর নগরের সকাল ৯ ঘটিকা . তখনও নগরী জমজমা হয়ে ওঠেছে, এক গল্লির মোড় থেকে আঁকাবাঁকা সাপের মতো লম্বা এ...